সাতক্ষীরা: জেলার দেবহাটা উপজেলায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে পরকীয়া ছিল শরিফুল ইসলামের। সোমবার রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন তিনি। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। এরপর তাদের দুজনকে আটকে রাখা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত ১২ টা পর্যন্ত এলাকার লোকজন তাদের দুই জনকে ধরে বেঁধে রেখেছে। শরিফুল ইসলাম একজন জামায়াতের সক্রিয় কর্মী। এবং সে ওয়ার্ড জামায়াতের বিস্বস্ত দায়িত্বশীল সংগঠক। সে ইয়ানতের টাকা কালেকশন করে থাকেন।
এদিকে দেবহাটা ইউনিয়নের জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, আজিপুর গ্রামের শরিফুল ইসলাম মোড়ল তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। রাতে কি ঘটেছে-এমন খবর তিনি জানেন না। পরে লোকমুখে বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা নারীঘঠিত বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।