Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহপরীতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৪:১৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৩

জব্দকৃত ক্রিস্টাল মেথ।

ঢাকা: কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদীতে আজ ৪ আগস্ট মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত মাদককারবারিরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী গোলারচরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথসহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘জব্দকৃত ক্রিস্টাল মেথ ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।