Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৈরী আবহাওয়ায় ঘাটে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৩০

বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা।

পটুয়াখালী: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে দেশের বৃহৎ মৎস্যবন্দর মহিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছধরা ট্রলার।

লঘুচাপের কারণে উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের চাপও বেড়েছে। কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা উত্তাল রয়েছে। সেখানে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সিখি বলেন, ‘অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ।’

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর