পাবনা: পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর আনুমানিক বয়স ১৮-২০ বছর হবে বলে রেলওয়ে পুলিশ জানায়।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলা সদরের সিঙ্গাবাজার এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই তরুণীর মৃত্যু হয়।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছিল। তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে।’