Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ফরিদপুরে বাস চাপায় ৫ জন নিহত, গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২১:৪৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৩:০৫

প্রতীকী ছবি

ফরিদপুর: জেলার ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডিম বোঝাই পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর