Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২২:৩৪

সংঘর্ষে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর করা হয়।

জামালপুর: জেলার ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের দুইটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ইসলামপুর উপজেলার ডাকবাংলোতে এসে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার পাশাপাশি দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলার ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জামালপুর-২ আসনের সংসদ সদস্যের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর