Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৭:৫৬

সড়কে ধসের চিত্র।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নিতাই ইউনিয়ন পরিষদসহ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজারসংলগ্ন সেতুতে এ ঘটনা ঘটে। ধসের পর থেকে ওই পথে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, উজানের ঢল ও টানা ভারী বর্ষণে সৃষ্ট তীব্র স্রোতের কারণে সেতুর সংযোগ সড়কটি ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, ‘হঠাৎ করে সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না, যানবাহন চলাচল বন্ধ আছে। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।’

বিজ্ঞাপন

শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, ‘সকালে স্কুলে যাওয়ার সময়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে আসছিলাম। এখানে এসে দেখি, সেতুর সংযোগ ধসে গেছে এবং এর কারণে ভোগান্তিতে পড়েছি।’

এ বিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, সেটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর