Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৭ জুলাই ২০২৬ ২৩:৩৪ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ০৯:১০

কুষ্টিয়া: জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেলসুপার শরিফুল আলম।

নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদ্‌যন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর