Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২৩:২৮

মরদেহ। প্রতীকী ছবি

পটুয়াখালী: জেলার কুয়াকাটায় বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা ও সংগঠনের লোগো রয়েছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান মরদেহটি দেখতে পান। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ বা ট্রলারডুবির কোনো জেলের মরদেহ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘গঙ্গামতি এলাকা থেকে ৩০ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর