Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকরি ছাড়ার ঘোষণা, কর্মচারীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মালিক

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২৩:০৫ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ০৮:৩৫

লক্ষ্মীপুরে কর্মচারীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মালিক। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসায় এবং চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকার ‘বিসমিল্লাহ মিষ্টি বাজার’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

​আহত সোহাগ বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে এবং ওই মিষ্টি বিপণন কেন্দ্রের বিপণন কর্মকর্তা (মার্কেটিং অফিসার) হিসেবে কর্মরত।

​হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, ব্যক্তিগত সমস্যার কারণে আজ দোকানে পৌঁছাতে তার কিছুটা দেরি হয়। এ নিয়ে মালিক কবির হোসেন তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে কবির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কবির, তার ভাতিজা এবং অন্য এক কর্মচারী মিলে লোহার জিআই পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। বিশেষ করে তার হাত ও পায়ের জয়েন্টগুলো (গিরা) লক্ষ্য করে নির্মমভাবে আঘাত করা হয়।

বিজ্ঞাপন

​কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, ​‘আমি কোনোদিন আমার ছেলেকে ফুলের একটা টোকাও দিইনি। অথচ কবির আমার ছেলেকে পশুর মতো বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালের বিছানায় ব্যথায় ছটফট করছে। আমি এর বিচার চাই।’

​মারধরের বিষয়টি অকপটে স্বীকার করে দোকান মালিক কবির হোসেন বলেন, ‘সোহাগ প্রায় প্রতিদিনই কাজে দেরিতে আসে। আজও সে দেরি করে আসে। এর কারণ জানতে চাইলে সে উলটো চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। এতে মেজাজ ঠিক রাখতে না পেরে ক্ষিপ্ত হয়ে আমি তাকে মেরেছি।’

​এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনো কেউ অবহিত করেনি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর