Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ট্রলারে অগ্নিকাণ্ড, মৃত্যু বেড়ে ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৬:২৬

দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তামিমের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। রোববার (৫ জুলাই) বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে গত ৩০ জুন সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মৃত্যু হয় ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলমের (৪০)।

বিজ্ঞাপন

ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনি’র নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পান।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর