Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২১:৩২

জেলা জজ আদালত, কুষ্টিয়া।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ. এইচ. এম. শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ মার্চ রাতে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে জহির ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ২০১৮ সালে গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে আসামি জহির রায়হান বর্তমানে পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর