Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায় জুতার মালা


৩০ জুন ২০২৬ ১০:১২

ছবি: সংগৃহীত।

নোয়াখালী: হাতিয়া উপজেলায় শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষক মাওলানা আনসার উদ্দিনের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আহমদিয়া বাজারের মোজাফফর নূরানী মাদরাসায় এ ঘটনা ঘটে।

ঘটনা জানজানি হওয়ার পর ওই মাসরাসা শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। অভিযুক্ত আনসার উদ্দিন ওই মাদরাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈরী আবহাওয়ার কারণে ক্লাসে ১০জন শিক্ষার্থী উপস্থিতি ছিলেন। পরে সকাল ১১টার দিকে ক্লাস পুরোপুরি ছুটি দিয়ে দেওয়া হয়। ওই সময় শিক্ষার্থীরা বের হয়ে গেলে এক শিশুর সামনে আরেক শিশুকে খারাপভাবে স্পর্শ করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এরপর শিশুটির বাবা স্থানীয়দের নিয়ে মাদরাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরান। তখন স্থানীয় বাজার কমিটি,মসজিদ কমিটি ও মাদরাসা কমিটির নেতৃবৃন্দ বসে অভিযুক্ত শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার প্রধান মাওলানা শামছুদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে মাদরাসা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি শিশুর পরিবারের সদস্য আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বসে সমাধান করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর অভিভাবককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখনও কোন লিখিত অভিযোগ করেনি।

বিজ্ঞাপন

আরো