Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৯:৪৭

ভেসে আসা ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি।

পটুয়াখালী: পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির একটি মৃত ‘বেলিন’ তিমি ভেসে এসেছে। এর প্রস্থ ১৮ ফুট। দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম।

সোমবার (২৯ জুন) শেষ বিকেলে কাউয়ার চর বসুধা আইল্যান্ড সৈকত সংলগ্ন এলাকায় তিমিটি ভেসে আসে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। উপরার যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘আমাদের ধারনা, অর্ধগলিত এ তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে।’

এর আগে এ বছর ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর