Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবালয়ে ডিবির অভিযানে ২ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১২:৪৩

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো। এর আগে, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে শিবালয় থানার গোবিন্দবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মো. আইয়ুব আলী (৪০) এবং শিবালয় উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাতুল ইসলাম (২৩)।

ডিবি সূত্রে জানা যায়, এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে ডিবির একটি দল শিবালয় থানার গোবিন্দবাড়ি এলাকায় মো. নাজির উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৮টা ১০ মিনিটে আইয়ুব আলী ও রাতুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আইয়ুব আলীর কাছে থেকে ৬ গ্রাম হেরোইন এবং রাতুল ইসলামের কাছে থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া গ্রেফতার আইয়ুব আলীর বিরুদ্ধে আগে থেকেই দু’টি মাদক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর