Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়ার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২৩:১৮ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২৩:১৯

অভিযুক্ত ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল গ্রেফতার।

নীলফামারী: জেলায় কিশোরগঞ্জে চাঞ্চল্যকর জুয়ার টাকা না পেয়ে মা-কে হত্যার অভিযোগে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। এর আগে তাকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল তার মা মারুফা বেগমসহ গ্রামের বাড়ীতে থাকতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করতেন। লাভিন মিয়া গত ৩ জুন ঢাকা থেকে এসে তার মাকে খোঁজাখুঁজি করার সময়ে ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান। পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে, হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ গত ৩ জুন রাত ১২টায় উদ্ধার করা করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ছোট ছেলে লাভিন মিয়া অভিযোগ করেন, তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে এঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে।

এবিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মা-কে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’