Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনির পর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৬:৪৮

আটক হওয়া ওই বৃদ্ধ।

কুড়িগ্রাম: ​কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে, উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। আটককৃত আইয়ুব আলী ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। মাদরাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনি’র সম্পর্ক গড়ে তোলে। পরে বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। একপর্যায়ে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করে।

রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর