Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা, ঢাকা থেকে আসামি জোবায়ের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৬:২৮

লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া অ্যাকাডেমির অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা এবং ওই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৬ জুন ফরিদ আহমেদ ভূঁইয়া অ্যাকাডেমির ছাত্রাবাসে মোবাইল চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের পর অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মৃত্যু হওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।