Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, সশস্ত্র সংগঠনের সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২০:২৮ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২০:২৯

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ

ঢাকা: খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হয়েছেন। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আনুমানিক দুপুর ২টায় এবং আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে, পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

বিজ্ঞাপন

আইএসপিআর আরও জানায়, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে গুলি বিনিময়ের এক পর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান, ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর