Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে অনলাইন জুয়ার ৪ মাস্টার এজেন্ট গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:৩৭

গ্রেফতার হওয়া মাস্টার এজেন্টরা।

হিলি: রংপুর ও দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার চার মাস্টার এজেন্টকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের মো. শাফিউল ইসলাম (৩০) ও মো. নাহিদ হাসান (২৬) এবং রংপুরের মো. শাহীন মিয়া (২৪) ও মো. রানা মিয়া (২৫)।

র‍্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাট থানার রানীগঞ্জ বাজার থেকে শাফিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইলফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ভোরে রংপুরের পীরগঞ্জ থানার কুয়াতপুর হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে বাকি তিন আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে জুয়াড়িদের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অনলাইন জুয়া ও ক্যাসিনোসহ সবধরনের সাইবার অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’