Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১১:১৭

গ্রেফতার ৪ ছাত্রলীগ নেতা। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা করেছিলেন।

বুধবারে (২৪ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলির আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

ওসি আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা করতে পারে সেজন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ওই ৪ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে, গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর