Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাসের ভিতরে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজের মূল ফটকে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৬:০৩ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:০৮

আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ: হাসপাতাল চালু, অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুন) তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দুপুরে শিক্ষার্থীরা প্রথমে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রধান ফটক তালাবদ্ধ করেন। পরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-মদনপুর পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এ সময় কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, মো. শাহ পরান ও শামসিয়া তাব্বাসুম মাইসা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘সকল দাবি-দাওয়া নিয়ে আমরা গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করার পর থেকে বার বার আশ্বাস পাওয়া গেলেও হাসপাতাল চালু হচ্ছে না। অ্যাকাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে। দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। সেইসঙ্গে আমাদের দাবি না মানা পর্যন্ত সকল ধরনের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

শিক্ষার্থীদের দাবি, কলেজ ক্যাম্পাসের ভেতরে হাসপাতাল চালুর পাশাপাশি অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করতে হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর