Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ডোবার ধার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১৬:৪৫

মরদেহ। প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় একটি ডোবার ধার থেকে মেহেদি হাসান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মুঠোফোন টাওয়ার সংলগ্ন ডোবার পাশ থেকে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

পুলিশ ধারণা করছে, ওই যুবককে অন্য কোথাও হত্যা করার পর মরদেহটি টেনেহিঁচড়ে এখানে এনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহত মেহেদি হাসান পার্শ্ববর্তী কয়লা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন মধু ব্যবসায়ী বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে ডোবার ধারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় কলারোয়া থানা-পুলিশ। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন ও সংশ্লিষ্ট এলাকার বিট অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

ওসি শাহীন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তাকে হত্যা করে টেনেহিঁচড়ে ডোবার ধারে রেখে গেছে ঘাতকেরা।’

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর