Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদের পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয়ে ১ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৩:৩৪

ছাদের পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

পাবনা: জেলার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মো. জব্বার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আকুল স্টোরে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যান শাহাদাত। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর