Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ০৮:৩১

সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান। ছবি: সংগৃহীত

ঢাকা: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ (শনিবার) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল ২ জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে।’

শরিফুল ইসলাম বলেন, ‘এসময় চোরাকারবারি ২ জন ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর