Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ২১:১২ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২২:০৮

যুবদল নেতা মো. শফিকুল ইসলাম।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত সেই যুবদল নেতা মো. শফিকুল ইসলাম ওরফে শফিককে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নূরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞাপন

বহিষ্কারাদেশ বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে তাসলিমা আক্তার খুকিকে (৩৫) প্রকাশ্যে পাইপ দিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী।

অভিযুক্ত মো. শফিকুল ইসলাম একই গ্রামের মনতারাগো বাড়ির শামসুদ্দিন মোল্লার ছেলে।

পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর জেরে সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে উপজেলা যুবদল জরুরি বৈঠকে অভিযুক্তকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর