Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৭:৩৩

নিহতদের পরিবারকে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা।

ঢাকা: গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন।

সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় জানানো হয় যে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দু’টিকে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।’

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর