Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১২:৪০ | আপডেট: ১০ জুন ২০২৬ ১২:৫৩

ছবি: সংগৃহীত।

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার খাড়ইল মিল ঘরের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় দুর্ঘটনার স্থান থেকে নওগাঁর মান্দার মোহাম্মদ আলীর ছেলে মো. মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আরও ২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

এছাড়া আরও ৩ জন গুরুতর আহত বলে নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোদাচ্ছের হোসেন খান।

তিনি বলেন, খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। থানায় সড়ক দুর্ঘটনার মামলা হবে এবং লাশ হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর