Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১২:১৩ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৩:১৭

সংঘর্ষে ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে গেছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোররাত ৪টার দিকে মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রাকচালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব মারা যান। এ সময় তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপর ট্রাকের চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়। এতে কিছু সময়ের জন্য কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর