Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ০৯:৫৬ | আপডেট: ৯ জুন ২০২৬ ১১:৫৬

ট্রাকের পিছনে ধাক্কা দেওয়ায় পিকআপের সামনের অংশ ভেঙে গেছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) ও ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এরা সবাই পিকআপের আরোহী ছিলেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর