Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্র আন্দোলন মামলার আসামি চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২২:৪৯ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:৫০

সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীন।

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  (৭ জুন) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বটতলী বিমান বিল্ডিং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে পলাতক থাকা হেলাল উদ্দিন আজ লোহাগাড়ার বিমান বিল্ডিং রোড এলাকায় এলে সাধারণ মানুষ তাকে চিনে ফেলে। এ সময় স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে লোহাগাড়া থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সহিংসতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ২ টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক। তিনি বলেন, হেলাল চেয়ারম্যানের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ২টি মামলা রয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর