Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১৪২ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২১:১৩

মাইজদী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালী: জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মাইজদী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা ও আনসার ব্যাটালিয়ন পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, মাইজদী পৌর বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে মাছ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইসমাইল ও বাহার নামের দুইজন ব্যবসায়ীর কাছে থাকা চিংড়ি মাছের মধ্যে বিষাক্ত জেলির অস্তিত্ব মেলে। পরে তাদের দুইজনের কাছ থেকে ১৪২ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় তাদের দুইজনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তারা পরিশোধ করে। এমন কাজ থেকে বিরত থাকতে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর