Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুলজোড় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ জুন ২০২৬ ২৩:২৬ | আপডেট: ৭ জুন ২০২৬ ১০:৪০

ফুলজোড় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ নলছিয়া এলাকার ফুলজোড় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাহেবগঞ্জ নলছিয়া এলাকার ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি সলঙ্গা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তি মধ্যবয়সী বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুলজোড় নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।’

স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

বিজ্ঞাপন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
২১ আগস্ট ২০২৬ ২০:০৪

আরো

সম্পর্কিত খবর