Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগের ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি

ঢাবি করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ২১:১৭

জাবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন। ছবি: সংগৃহীত

জামালপুর: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য পদে ২৩ দিনের মাথায় পরিবর্তন এনেছে সরকার। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেনকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি দায়িত্বও গ্রহণ করেছিলেন।

একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে।