Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ২১:০৮

মো. টিটুল খাঁনের মরদেহ।

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে বজ্রপাতে মো. টিটুল খাঁন (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটুল খাঁন শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর ৩টার দিকে টিটুল খাঁন গরুকে পানি খাওয়ানোর জন্য বাড়ি থেকে মধুমতী নদীর চরের দিকে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে প্রবল বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাত তার খুব কাছাকাছি স্থানে আঘাত হানে। এতে তার কানের নিচের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে জমির মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে এবং শেষবারের মতো তাকে দেখতে আসে।

বিজ্ঞাপন

গ্রামবাসীরা জানান, টিটুল খাঁন ছিলেন একজন পরিশ্রমী ও সৎ কৃষক। কৃষিকাজের পাশাপাশি তিনি গবাদিপশু পালন করতেন। গরুকে পানি খাওয়াতে গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত টিটুল খাঁন তিন সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে এবং এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর