গাইবান্ধা: জেলার সাঘাটায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৫ জুন) গভীর রাতে অভিযুক্ত লাবু মিয়া, নিরব মিয়া, স্বধীন ব্যাপারী ও রহমত উল্লাকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৩ জনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং এছাড়া পলাতক রহমত উল্লার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
স্থানীয়রা ও ভুক্তভোগী জানান, ফোনে কথা বলার সময় শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে ৪জন তুলে নিয়ে বিলের পাশে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ৪জনকে গ্রেফতার করা হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর আলম বলেন, ‘অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা ফিরোজ কবীর একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।’
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটকরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। ৩ আসামিকে আটক করা হয়েছে, আরেকজনকে আটক করার চেষ্টা করা হয়েছে।