Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৮:৩৩ | আপডেট: ৫ জুন ২০২৬ ১৮:৩৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি গ্রেফতারদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রকাশ্য কর্মসূচি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। ঘটনা জানতে পেরে সেদিন রাতেই ওই এলাকায় শতাধিক বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হন।

বিজ্ঞাপন

জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান সারাবাংলাকে বলেন, নিষিদ্ধ সংগঠনের ওই সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে জড়িত ২ জনকে রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসএন/ এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর