Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ২ গ্রামবাসীদের সংঘর্ষে একজন নিহত, বাড়িঘরে আগুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৬ ২৩:৪৯

টাঙ্গাইল: পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর