Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, গৃহবধূ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২২:৫৫

নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সেলিনা বেগম (৩০) নামের এক গৃহবধূও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে এবং আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজপাড়া এলাকায় আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আলম ইসলাম। এ সময় পাশেই থাকা তার এক প্রতিবেশী গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ওই গৃহবধূকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতে নিহত ব্যাক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর