Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২২:৪৩

নাটোর: জেলার সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু বড় বারইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান মধু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর