চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নাহিদ নামের আরেক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয়রা সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
মৃত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ ও শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রাঘাতে তাদের পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক ওই মুহূর্তে দুজনই আহত হয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।