Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


৪ জুন ২০২৬ ১৯:০৯

নাটোরে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর: জেলায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শরিফুল নামে এক ব্যক্তির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে শহরের নাটোর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশু ধর্ষক শরিফুল যাতে কোনভাবেই রেহাই না পায় তার জন্য দ্রুততার সাথে বিচার সম্পন্ন করে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করতে হবে। বিচার বিলম্ব হলে দোষীরা ছাড়া পেয়ে যায়। এতে অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে যান। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শান্তিপূর্ণভাবে সেই স্থান ত্যাগ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী শিশুর মা-বাবা ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নাটোর সদরের মদনহাট গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে শরিফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর