Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৭:১৯

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার উপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে, আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামীকাল থেকে এ জেলার তাপমাত্রা কমতে থাকবে। এদিকে এই প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবনের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সদস্যরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার পথচারীদের মাঝে স্যালাইন পানি, হাত পাখা ও ছাতা বিতরণ করছেন। এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈরী আবহাওয়ায় অতিষ্ঠ সকল শ্রেণীর কর্মজীবি মানুষ এবং প্রাণীকূল।

বৃহস্পতিবার (৪ জুন বেলা) ১২টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। এদিন দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৫৭ শতাংশ। বুধবার (৩ জুন) এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ জুন থেকে এ জেলায় তাপমাত্রা কমতে পারে।

সারাবাংলা/এনজে