Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় এসপি ও ডিসি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার প্রতারক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৯:২৯

গেফতারকৃত প্রতারক নাঈম

নওগাঁ: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির এসপি ও ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাঈম হোসেন (২৮) বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়। গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন করে ভয় দেখিয়ে তার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ আসলে আমি জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাঈম হোসেন নামে ওই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক নাঈম বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। তিনি নিজেকে কখনো ওসি, এসপি, ডিসি আবার কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিতেন। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার দ্বারা প্রতারণা শিকার হয়েছে। তার নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর