Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ডোবায় ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:৪৪

ছবি: সংগৃহীত।

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজনের বয়সই মাত্র পাঁচ বছর।

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে স্থানীয়রা ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতরা হলো— দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

শিশু দুটি একই গ্রামে ছিল, সম্পর্কে তারা ফুফাতো ভাই। ঈদের আনন্দে নানাবাড়িতে এসেছিল একটি শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবিদ হাসান তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সকালে আবিদ এবং মাহামুদুল দুজনে একসঙ্গে বাড়ি থেকে খেলতে বের হয়। অনেকক্ষণ ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশুদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর