Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৫:০০

পুকুরে উলটে পড়া বাস।

খুলনা: খুলনার ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে সাইদুর সরমান সাইদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাইকগাছার আসাবুর সরদারের ছেলে। এ সময় আটজন যাত্রী আহত হয়েছেন।

ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর