Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:৪১ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২১

প্রতীকী ছবি।

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।

নিহত রমজান আলী মণ্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে অটোরিকশায় তার বাড়িতে আসছিলেন। পরে খড়াইল মোড়ের পাশে ‘সাইদুলের ব্রয়লার’-এর সামনে এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়েন তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়িএবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পত্নীতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর