Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৯:০৭

নীলফামারীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

নীলফামারী: ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন।

বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মইনুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।

বক্তারা অভিযোগ তুলে বলেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছে।’

বিজ্ঞাপন

সচেতন গ্রাহক ফোরামের জেলা সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, ‘এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যাবসার জন্য ২৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এমন অনেক নাম সর্বস্ব সংগঠনকে ঋণ দেয়া হয়েছে যা ছিল মূলত লুটপাটের অংশ।’

সংগঠনের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম জানান, আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই। অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর