Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ইসলামি ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৮:৩৮ | আপডেট: ২ জুন ২০২৬ ১৮:৩৯

পাবনায় ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনা: ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সহযোগী ও এস আলম-এর দোসর ইসলামি ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম-এর নিয়োগ বাতিল করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয়, দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।’ তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, সাংবাদিক আবু সালেহ মো. আব্দুল্লাহ, ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, একরামুল হক প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর