Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার মাজারের কুমির টেনে নিয়ে গেল শিশুকন্যাকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২৩:০৫ | আপডেট: ১ জুন ২০২৬ ২৩:০৮

খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশু কন্যাকে টেনে নিয়ে গেছে কুমির। ছবি: সংগৃহীত

বাগেরহাট: জেলার খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশু কন্যাকে টেনে নিয়ে গেছে কুমির। শিশুটি মাজারসংলগ্ন এলাকায় বসবাস করতো। তাকে উদ্ধারের তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির বয়স আনুমানিক সাত বছর। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিল। এ সময় শিশুর সঙ্গে তার মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন।

এর আগে গত ৮ এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম